ইউনিফর্ম
প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে প্রথমবারের এক পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো প্রাথমিকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ (free primary school uniform distribution August 16) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ইউনিফর্ম বদলেই কি বদলাবে ভাবমূর্তি— প্রশ্নে পুলিশ সংস্কার

ইউনিফর্ম বদলেই কি বদলাবে ভাবমূর্তি— প্রশ্নে পুলিশ সংস্কার

চব্বিশের অভ্যুত্থানের পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনের অংশ হিসেবে পোশাক পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। তবে নতুন ইউনিফর্ম নিয়েও আলোচনা-সমালোচনা থামেনি। সোয়া দুই লাখ সদস্যের জন্য দুই থেকে তিন সেট পোশাক তৈরিতে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা খরচের বিষয়টি জনমনে প্রশ্ন তুলেছে। বাহিনীর ভেতর থেকেও নতুন পোশাক নিয়ে অসন্তোষের কথা শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ইউনিফর্ম পরিবর্তনের পরিবর্তে কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিই হওয়া উচিত।

ঢাকা থেকে চীনের উহুতে কার্গো ফ্লাইট চালু

ঢাকা থেকে চীনের উহুতে কার্গো ফ্লাইট চালু

ঢাকা থেকে চীনের উহুতে কার্গো ফ্লাইট চালু হয়েছে। এখন থেকে সপ্তাহে ৫টি ফ্লাইট চলাচল করবে ঢাকা উহু রুটে। আজ (মঙ্গলবার, ১ জুলাই) এ ফ্লাইট চালু করা হয়। বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে এ ফ্লাইট চালু করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, গেজেট প্রকাশ

বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন, গেজেট প্রকাশ

গেজেট প্রকাশের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে বাংলাদেশ পুলিশের লোগো। নতুন লোগোতে পালতোলা নৌকার পরিবর্তে শাপলা আনা হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) গেজেট প্রকাশ করা হয়।