শিক্ষানুরাগী ও শিক্ষিতরাই ম্যানেজিং কমিটিতে স্থান পাবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী নন, এমন কাউকে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে স্থান দেয়া হবে না। শিক্ষার মানোন্নয়নে যাদের অবদান রয়েছে এবং যারা শিক্ষিত, তাদেরই কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।