Recent event
আয়রন ওয়াল
অধিকৃত পশ্চিমতীরে আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল

অধিকৃত পশ্চিমতীরে আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির ঠিক পরপরই অধিকৃত পশ্চিমতীরে আগ্রাসন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইসরাইল। প্রতিরক্ষা বাহিনী বলছে, এখন পশ্চিমতীরে এখন বহুমুখী যুদ্ধে জড়িয়েছে তারা। চলছে অপারেশন আয়রন ওয়াল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পশ্চিমতীরে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শত শত মানুষ পালিয়ে যাচ্ছে অবরুদ্ধ এই অঞ্চল থেকে। এদিকে, গাজায় যুদ্ধবিরতি ধরে রাখতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।