নতুন বাস্তবতা মানতে না পেরে পশ্চিমারা উসকানি দিচ্ছে: রুশ রাষ্ট্রদূত
বিশ্বজুড়ে একটি বহুকেন্দ্রিক বা বহুমুখী (মাল্টিপোলার) বিশ্বব্যবস্থা গড়ে ওঠা ঠেকাতে পশ্চিমারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত আলেকজান্ডার ট্রফিমভ বলেছেন, পশ্চিমারা এই নতুন বাস্তবতা মেনে নিতে অস্বীকার করছে এবং এ কারণেই তারা নানা ধরনের উসকানি দিচ্ছে। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।