আর্থিক সহায়তা
ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান, যেভাবে আবেদন

ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান, যেভাবে আবেদন

সড়ক বা যেকোনো দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দিচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ (Prime Minister's Education Assistance Trust - PMEAT)। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এককালীন চিকিৎসা অনুদান (Medical allowance for injured students) হিসেবে পাবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সংগীতশিল্পী পরিবারকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় সংগীতশিল্পী পরিবারকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাওয়া এক বিশেষ চাহিদাসম্পন্ন সংগীতশিল্পী পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ (সোমবার, ২৫ মে) মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।

দৌলতদিয়ায় দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবার পেলো আর্থিক সহায়তা

দৌলতদিয়ায় দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবার পেলো আর্থিক সহায়তা

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এসময় নিহত ও আহত ৬২ ব্যক্তির মধ্যে মোট দুই কোটি ৫৮ লাখ টাকা দেয়া হয়। প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ এবং সাধারণ আহতদের ১ লাখ টাকা করে দেয়া হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাবে আইএমএফ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাবে আইএমএফ

যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

ধানের শীষে ভোট দেয়ায় ‘তালাক’; বিবি জোহরার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ধানের শীষে ভোট দেয়ায় ‘তালাক’; বিবি জোহরার পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে ধানের শীষে ভোট দেয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূ বিবি জোহরার পাশে দাঁড়ালেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার রায় (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামে এ ঘটনা ঘটে।

ফ্যাসিবাদ যাতে আবার সৃষ্টি না হয় সেভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান সালাহউদ্দিনের

ফ্যাসিবাদ যাতে আবার সৃষ্টি না হয় সেভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান সালাহউদ্দিনের

কোনোভাবে যাতে আবার ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেভাবে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (রোববার, ১০ আগস্ট) গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি।

৯ তলা ভবন থেকে পড়ে নিহত সেই ৩ শ্রমিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা নাছির

৯ তলা ভবন থেকে পড়ে নিহত সেই ৩ শ্রমিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা নাছির

সংসারের হাল ধরতে নোয়াখালীর সুবর্ণচর থেকে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন তিন রাজমিস্ত্রী। নগরীর কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হলের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের নবম তলায় থেকে ছিটকে পড়ে শুক্রবার (১৮ জুলাই) নিমিষেই শেষ হয়ে যায় ওই তিনজনের তরতাজা প্রাণ। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের মৃত্যুর পরে ওই তিন পরিবারে আয়ের পথও বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও সুবর্ণচরের সন্তান নাছির উদ্দিন নাছির।

শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা

শেরপুরে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে নিহত দুই পরিবার পেল ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা। আজ (বৃহস্পতিবার, ২২ মে) দুপুর ২টায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ওই টাকার চেক তুলে দেওয়া হয়।

কলকাতার আবাসিক হোটেলে আগুন, দুই শিশুসহ ১৪ মৃত্যু

কলকাতার আবাসিক হোটেলে আগুন, দুই শিশুসহ ১৪ মৃত্যু

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে দুই শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও জানা যায়নি কারণ। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ আগুনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোটেলে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনিও।

‘উড়োজাহাজ’ বানানো জুলহাসের পাশে তারেক রহমান

‘উড়োজাহাজ’ বানানো জুলহাসের পাশে তারেক রহমান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস রহমান তার নিজের তৈরি রিমোট কন্ট্রোল (আরসি) উড়োজাহাজ আকাশে উড্ডয়ন করে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। ২৮ বছর বয়সী এই তরুণের অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।