আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
হ্যাকিংয়ের পর এআই: প্রযুক্তির হাতেই কি নিরাপত্তার ভবিষ্যৎ হুমকিতে?

হ্যাকিংয়ের পর এআই: প্রযুক্তির হাতেই কি নিরাপত্তার ভবিষ্যৎ হুমকিতে?

হ্যাকিং থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুরুটা কম্পিউটিং ব্যবস্থার নিরাপত্তা ভাঙা দিয়ে। এরপর এমন এক কাল্পনিক বাস্তবতায় পৌঁছানো, যেখানে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে যাবতীয় অনৈতিক কাজ করে দিতে পারে এআই সফটওয়ার বা প্রোগ্রাম। প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন, হ্যাকিং যেভাবে সাইবার দুনিয়ার ত্রাসের দাসত্ব সৃষ্টি করে গেছে, এআই এরচেয়েও ভয়ংকর এক পরিণতি ডেকে আনবে। হ্যাকারকে শাস্তির ভয় দেখানো যায়, কিন্তু এআই হচ্ছে সফটওয়ার। প্রযুক্তিকে তো আর মূল্যবোধ শেখানো যায় না।

গুগলের নতুন এআই মিউজিক মডেল ‘লিরিয়া ৩.৫’, টেক্সট লিখলেই তৈরি হবে গান

গুগলের নতুন এআই মিউজিক মডেল ‘লিরিয়া ৩.৫’, টেক্সট লিখলেই তৈরি হবে গান

গুগল মিউজিক জেনারেশনের জন্য তাদের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল ‘লিরিয়া ৩.৫’ (Lyria 3.5 AI Model) উন্মোচন করেছে। নতুন এই প্রযুক্তিটি এখন গুগলের টেক্সট-টু-মিউজিক ইকোসিস্টেমে যুক্ত হয়েছে এবং ব্যবহারকারীরা জেমিনি অ্যাপ (Gemini App Music Generator), জেমিনি এপিআই (Gemini API) ও গুগল এআই স্টুডিওর (Google AI Studio) মাধ্যমে সরাসরি এটি ব্যবহার করতে পারছেন।

এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জানান, মামলার বিষয়, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। সেজন্য বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে বলে।

বিনা মূল্যে গুগলের এআই কোর্স; মিলবে সার্টিফিকেট, ঘরে বসেই দক্ষতা অর্জনের সুযোগ

বিনা মূল্যে গুগলের এআই কোর্স; মিলবে সার্টিফিকেট, ঘরে বসেই দক্ষতা অর্জনের সুযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) সংক্রান্ত জ্ঞান অর্জন ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে আগ্রহীদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (Google)। বিশ্বজুড়ে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং পেশাজীবীদের জন্য সম্পূর্ণ নিখরচায় একাধিক অনলাইন এআই কোর্স (Free Online AI Courses) চালু রেখেছে প্রতিষ্ঠানটি। এসব কোর্স সফলভাবে সম্পন্ন করলে গুগলের অফিশিয়াল ডিজিটাল ব্যাজ (Google Digital Badge) বা প্রশংসাপত্র বা সার্টিফিকেট পাওয়া যাবে (Google Free AI Courses with Certificate)।

টেস্টিংয়ের সময় ৩ প্রতিষ্ঠানের সার্ভারে ক্লডের অনুপ্রবেশ; নিরাপত্তা নিয়ে উদ্বেগ

টেস্টিংয়ের সময় ৩ প্রতিষ্ঠানের সার্ভারে ক্লডের অনুপ্রবেশ; নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সাইবার নিরাপত্তা পরীক্ষার (সাইবার সিকিউরিটি টেস্ট) সময় তিনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও হামলা চালিয়েছে মার্কিন এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক উদ্ভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ‘ক্লড’। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।