
খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পেশি শক্তি দেখালে প্রতিহতের ঘোষণা এনসিপির
আগামী স্থানীয় সরকার নির্বাচনে যদি বিএনপি দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের টাকায় পেশি শক্তি দেখাতে আসে তাহলে অভ্যুত্থানের শক্তি তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী।

দোহারের এতিম ৫ কন্যার পাশে প্রধানমন্ত্রী
ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এতিম পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। ‘এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে!’ শিরোনামে একটি প্রতিবেদন বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

সিরাজগঞ্জে এতিম দুই শিশুর দায়িত্ব নিলো ‘আমরা বিএনপি পরিবার’
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের দুই এতিম শিশুর দায়িত্ব গ্রহণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

বাস থেকে নেমে ডেকে নেয়া সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
গত সোমবার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত বাসটিসহ গাড়িবহর যখন যশোরের ইন্সটিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিলো তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিল।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চৌদ্দগ্রামে আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা
‘ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভুক্তভোগী মায়ের কান্না’– শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিক তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

শহিদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের শ্বশুর শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাসকারী অসহায় গোলাপি বেগমকে নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

যুবদল নেতা হারুনের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির নির্মাণকাজ শুরু
ফেনী জেলার জাতীয়তাবাদী যুবদলের নিহত নেতা মো. হারুনুর রশিদের পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিলেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। হারুনুর রশিদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও মানবিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ নতুন বাড়ি নির্মানের কাজ শুরু হলো।

মগবাজারের বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীর মগবাজারে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনার পাশাপাশি মাথা গোঁজার শেষ আশ্রয়ও হারান ৮০ বছরের বেশি বয়সী নাঈমুদ্দিন। তবে এবার প্রধানমন্ত্রীর স্থায়ী সহায়তা পাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রীর নজরে ‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগম, পাশে দাঁড়াতে নির্দেশ
গণমাধ্যমে প্রকাশিত ‘সন্তানরা খোঁজ নেয় না, তবু অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই’ শীর্ষক প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এর পরপরই অসহায় টুলি বেগমের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের নয় মাস বয়সী শিশু সন্তান মো. রাইয়ান জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানারকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন।