প্রধানমন্ত্রীর নজরে ‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগম, পাশে দাঁড়াতে নির্দেশ

‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগম; প্রধানমন্ত্রী তারেক রহমান
‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগম; প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: এখন টিভি
1

গণমাধ্যমে প্রকাশিত ‘সন্তানরা খোঁজ নেয় না, তবু অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই’ শীর্ষক প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এর পরপরই অসহায় টুলি বেগমের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন) স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

এদিকে, টুলি বেগমের খোঁজ নিতে আগামীকাল (শুক্রবার, ৩ এপ্রিল) সকালে রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয়কেন্দ্র এলাকায় একটি প্রতিনিধিদল যাবে। নরসিংদীর রায়পুরা আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এনএইচ