
ইরানের সঙ্গে কথা বলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কথা বলার সম্ভাবনা থাকতে পারে, তবে তা নির্ভর করবে শর্তের ওপর। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। ব্রিট্রিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ যুদ্ধ আমাদের নয়। এটি আমাদের পছন্দও নয়। এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা চলমান: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা চলমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া এটা নতুন কিছু নয় বলেও জানান তিনি। এটিকে একটি দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারীত্ব বলে বর্ণনা করেছেন আরাগচি। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পরমাণু ইস্যুতে শুক্রবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র–ইরান
পারমাণবিক ইস্যুতে আগামী শুক্রবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, সমাধান না আসলে কঠিন পরিণতি হবে তেহরানের। আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে ইরানও। তবে হুমকি বা বল প্রয়োগ করলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেশটির প্রেসিডেন্টের। সম্ভাব্য সব বিষয় নিয়ে আলোচনা শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর এবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। দেশটির জাহাজ শিল্প ও পরিবহন ব্যবস্থার ওপর জারি করা এ নিষেধাজ্ঞার আওতায় শতাধিক ব্যক্তি, জাহাজ ও প্রতিষ্ঠান রয়েছে। গতকাল (বুধবার, ৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তবে এর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যেখানে বলা হয়, ইরানের বিরুদ্ধে নেয়া যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব দেবে তেহরান।

ইসরাইলের হামলার জবাব দিতে ইরানের দিকনির্দেশনা
ইসরাইলকে হামলার জবাব দিতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনী। জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করে ইরান তার শক্তি প্রদর্শন করবে বলে জানান তিনি। ইসরাইল বলছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাকে আঘাত করা হয়েছে। এদিকে, তেহরানে মাটিতে ইসরাইলের হামলার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান।