
রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে: ইসি আনোয়ারুল
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ (সোমবার, ১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাহাড়ের নারীদের সচ্ছলতায় বড় বাধা মজুরি বৈষম্য
রাঙামাটি জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরের কুতুকছড়ি মধ্যপাড়ায় ধানের খেতে কাজ করছিলেন শ্রমিক কালিন্দীরানী চাকমা (৩৭)। বললেন, ‘আমাদের জায়গা-জমি নাই, গরীব মানুষ। ছয়জনের সংসার। কাজ না করলে কী খাবো? কিন্তু আমরা দৈনিক মজুরি পাই ৩৫০ টাকা। আর পুরুষরা পায় আমাদের ডাবল। সবকিছুর দাম বেশি, পোষায় না।’

বাংলাদেশ হবে সব নারীর জন্য নিরাপদ: ডা. জুবাইদা
বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

নারীদের ক্ষমতায়নে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১০ মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে। আজ (রোববার, ৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।

আন্তর্জাতিক নারী দিবসে প্রবাসী নারীকর্মীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি
প্রায় ১০ লাখের বেশি নারী কর্মী বর্তমানে বিদেশে কর্মরত। সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার। যাদের বেশিরভাগই শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনসহ নিপীড়নের নানা অভিযোগ আছে। গেল আট বছরে প্রায় ৮০০ নারীর মরদেহ দেশে ফিরেছে বাক্সবন্দী হয়ে। আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারীদের মতো প্রবাসের নারীকর্মীদেরও অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান সংশ্লিষ্টদের।

আন্তর্জাতিক নারী দিবস আজ
আন্তর্জাতিক নারী দিবস আজ (রোববার, ৮ মার্চ)। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানান কর্মসূচি পালন করবে।

‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়’
আগামীকাল (রোববার, ৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস’। এ দিবস উপলক্ষ্যে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়।

নারী দিবসে পাহাড়ের বুকে ব্যতিক্রমী আয়োজন
আজ (শনিবার, ৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। পাহাড়েও পালিত হয়েছে এই দিবসটি। তবে ব্যতিক্রমীই ভাবে নারী দিবস পালন করেছে বেসরকারি সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) ও ডিয়াকোনিয়া প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছর পর এমন ব্যতিক্রমী আয়োজন করায় খুশি পাহাড়ের প্রতিটি নারীরা।

টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে গিয়ে শেষ হয়।

অপুষ্টি ও পানিশূন্যতায় গাজার ৬০ হাজার গর্ভবতী নারী
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এদিনে গাজায় নারীদের বর্তমান পরিস্থিতির কথা কথা জানিয়েছেন উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা।

নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের অর্থনৈতিক মুক্তিই মুখ্য। সরকার নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে। অর্থনৈতিক উন্নয়নে নারী পুরুষ এক সঙ্গে কাজ করতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস আজ
আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি দেয়া, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। কোনো কোনো দেশে নারী শ্রমিক দিবস হিসেবেও দিনটি পালিত হয়।