
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট-গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, গোলাবারুদ ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। গতকাল (মঙ্গলবার, ৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিদেশে আয়, দেশে প্রতারণা: প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে আসা রেমিট্যান্স যোদ্ধারা নিঃস্ব হচ্ছেন পরিবারের প্রতারণায়। শূন্য হাতে ফেরা কারও কারও নির্যাতন ও নিরাপত্তাহীনতায় কাটে বাকি সময়। এমন অবস্থায় প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় সরকারের কেমন ব্যবস্থাপনা দরকার? কী বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা?

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয়: ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন
সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিলো উল্লেখ করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভার্স ইজাবস জানিয়েছেন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সঠিক নয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এসব জানান তিনি।

হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৫ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে এক শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু। গতকাল থেকে আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ্বালানির সঙ্গে নিত্যপণ্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হাম ও উপসর্গে সারা দেশে আরও ৮ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে দুইজন শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু
গতকাল রোববার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতিদের আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী
সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক কাজ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

চট্টগ্রাম-সিলেট বিভাগে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরো বাসটি। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
৬ মাস থেকে ৫ বছর বয়সী ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনতে চায় সরকার। টিকায় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে হামের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।