আজকের খবর।

ইরানি বন্দরে মার্কিন নৌ-অবরোধকে ‘ভুল সমীকরণ’ ছিল বলছেন বিশ্লেষকরা
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধকে ওয়াশিংটনের একটি বড় ধরনের ‘ভুল সমীকরণ’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালি আবারও নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সবশেষ বার্তাকে যুক্তরাষ্ট্রের এই চাপের বিরুদ্ধে তেহরানের পাল্টা ‘হুঁশিয়ারি’ ও কৌশল হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেনাসদস্য ও পরিবারবর্গের সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও), অন্যান্য পদবীর সেনাসদস্য, বেসামরিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।