
মার্কিন যুদ্ধবিমানের গতিপথ চিনে ফেলেছে ইরান; আকাশ প্রতিরক্ষায় রাশিয়ার সহায়তা
রাশিয়ার সহায়তায় মার্কিন যুদ্ধবিমান ও বোমারু বিমানের নিয়মিত উড্ডয়ন শৈলী বা ‘ফ্লাইট প্যাটার্ন’ ম্যাপ করে ফেলেছে ইরান। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেন, তবে দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ঝুঁকির মুখে পড়তে হতে পারে। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে একজন মার্কিন কর্মকর্তা এই আশঙ্কার কথা জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতে ইরানের জোড়া ড্রোন হামলা প্রতিহত
সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমানায় ইরান থেকে ছোড়া দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। আজ (রোববার, ১০ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোন দুটিকে শনাক্ত ও ধ্বংস করেছে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির পরও কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ইরানি ড্রোন হামলা
যুদ্ধবিরতি সত্ত্বেও কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরানি ড্রোন হামলা অব্যাহত রয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি জানিয়েছেন, গত সোমবার থেকে এখন পর্যন্ত ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ১২০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের
গত ২৪ ঘণ্টায় ইরানে ইসরাইলি হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এক্সে দেয়া বিবৃতিতে তারা বলেছে, বিমানবাহিনী মধ্য ও পশ্চিম ইরানে ইরানি সন্ত্রাসী শাসনের ১২০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।’ মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ শুরুর পর ৪৫৩ ড্রোন ও ১৮৮ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বাহরাইন
যুদ্ধ শুরুর পর থেকে প্রতিহত করা আকাশ হামলার হালনাগাদ তথ্য দিয়েছে বাহরাইন।আজ (শনিবার, ৪ এপ্রিল) দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ৪৫৩টি আক্রমণাত্মক ড্রোন এবং ১৮৮টি ক্ষেপণাস্ত্র আটক ও ধ্বংস করা হয়েছে।

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
ইরান জানিয়েছে, গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দেশটির খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক কমান্ড এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ৬ মার্কিন-ইসরাইলি আকাশযান ভূপাতিত করার দাবি আইআরজিসির
ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান ও পাঁচটি চালকবিহীন বা ক্রুজ আকাশযান ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমানবাহিনীর জন্য দিনটিকে তারা ‘অন্ধকারের দিন’ বলে অভিহিত করেছে। ইরানের তাসনিস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দুই মার্কিন যুদ্ধবিমান যেভাবে ভূপাতিত করেছে ইরান
এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিধ্বংসী বিমান হামলার পরও দুর্বল হয়ে পড়া ইরানি সামরিক বাহিনী তবু এক কঠিন প্রতিপক্ষ হিসেবেই রয়ে গেছে। ইরানের হাতে দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিরল এক হামলা, যা ২০ বছরেরও বেশি সময়ে ঘটেনি। এতে আবারও দেখা গেল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সক্ষমতা “সম্পূর্ণ ধ্বংস” হয়ে গেছে বলে দাবি করলেও ইসলামি প্রজাতন্ত্রটি পাল্টা আঘাত হানতে এখনো সক্ষম। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান থেকে ছোড়া ১৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪২ ড্রোন প্রতিহত দাবি আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকির জবাব দিচ্ছে। দেশটির মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং সরকারি আপডেট অনুসরণ করতে বলেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ইসরাইলে ইরান থেকে তিন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরাইলি গণমাধ্যম
ইসরাইলের ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে, ইরান দক্ষিণ ইসরাইলে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দুটি প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা এলাকায় পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ছোড়া ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ৯২ শতাংশ ভূপাতিত, দাবি ইসরাইলের
যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরাইলের দিকে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর ৯২ শতাংশ প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ শুরুর পর ১৪৫ ক্ষেপণাস্ত্র ও ২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ধারাবাহিক’ হামলা প্রতিহত করছে বলে সামরিক বাহিনীর বক্তব্য। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ১৪৫টি ক্ষেপণাস্ত্র ও ২৪৬টি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী।