বিশ্বকাপে না খেললেও আইসিসি র্যাংকিংয়ে এগিয়েছেন সাইফ-জাকেররা
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও আইসিসির সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সুখবর পেয়েছেন বেশ কয়েকজন ব্যাটার। আন্তর্জাতিক ম্যাচ না খেললেও অন্য ব্যাটারদের অবনতিতে র্যাংকিংয়ে এগিয়েছেন সাইফ, জাকের, ইমনরা।