
কূটনীতি দুর্বল করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের
যুদ্ধাবস্থা নিরসনে চলমান শান্তি আলোচনার প্রধান বাধা হলো ওয়াশিংটনের অতিরিক্ত দাবি-এমনটাই বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপের সময় এ কথা বলেন তিনি। এসময় আরঘচি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, পরস্পরবিরোধী অবস্থান এবং সামরিক আগ্রাসনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করে তুলছে। অবশ্য ইরানের এমন মন্তব্যের বিপরীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, তেহরান ইস্যুতে একটি চুক্তির দিকে কিছুটা অগ্রসর হয়েছে যুক্তরাষ্ট্র। তবে আরও কাজ করা প্রয়োজন বলে জানান তিনি।

শান্তি আলোচনার প্রধান বাধা ওয়াশিংটনের অতিরিক্ত দাবি: আব্বাস আরাঘচি
যুদ্ধাবস্থা নিরসনে চলমান শান্তি আলোচনার প্রধান বাধা হলো ওয়াশিংটনের অতিরিক্ত দাবি। এমন মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

যুদ্ধবিরতি শুরু হলেও ইসরাইলের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ লেবাননের
১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে না হতেই ইসরাইলের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও হিজবুল্লাহকে নির্মূলের মাধ্যমে লেবাননের সঙ্গে ঐতিহাসিক চুক্তির সুযোগ রয়েছে মন্তব্য করেছেন নেতানিয়াহু। অন্যদিকে হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর উভয়পক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের।