অস্ত্র আইন
গুলিতে ৮ জন নিহতের পর অস্ত্র আইন কঠোর করার ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

গুলিতে ৮ জন নিহতের পর অস্ত্র আইন কঠোর করার ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

ব্যাংককের উপকণ্ঠে এক কিশোরের গুলিতে আটজন নিহত ও ২২ জন আহত হওয়ার পর নতুন অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। হামলার পর প্রধানমন্ত্রী বলেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করে নতুন আইন করা হবে। দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের অস্ত্র বহনের অনুমতি দেয়া হবে। অন্যদের ক্ষেত্রে জনসমক্ষে অস্ত্র বহনে বিধিনিষেধ থাকবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে পিস্তলসহ চালক ও হেলপার আটক

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে পিস্তলসহ চালক ও হেলপার আটক

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। গতকাল (বুধবার, ২৩ এপ্রিল) রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার, ২০ জানুয়ারি) সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

কলাবাগানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

কলাবাগানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর কলাবাগান এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. শুভ ও মো. শাকিল হোসেন। গতকাল (শুক্রবার) বিকাল ৫টা ৪৫ মিনিটে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।