যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ ও ন্যাটোর টানাপোড়েন; কার স্বার্থে বিপুল অস্ত্র ব্যয়?
মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ
তুরস্কের আঙ্কারায় এই সপ্তাহে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন জোটটির ভেতরকার গভীর ও সম্ভবত স্থায়ী ফাটলকে স্পষ্ট করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট এবং ট্রান্সআটলান্টিক সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হল। ক্যামেরার সামনে কৃত্রিম ঐক্য দেখানো হলেও জোটের অভ্যন্তরীণ বিভেদ এখন চরম পর্যায়ে পৌঁছেছে।