
দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ছাড়ালো; সঞ্চয়ী হিসাব পৌনে ১৮ কোটি
ব্যাংকিং খাতে বড় মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। দেশে বর্তমানে মোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে পৌনে ১৮ কোটির বেশি সাধারণ মানুষের সঞ্চয়ী হিসাব। ২০৩১ সালের মধ্যে দেশের সব নাগরিককে ব্যাংকিং সেবার আওতায় আনতে সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল-২’ বাস্তবায়নের কাজ শুরু করেছে।

পাচার করা অর্থের সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন: সংসদে অর্থমন্ত্রী
দেশে বা বিদেশে সঠিক, পর্যাপ্ত ও গ্রহণযোগ্য তথ্য বা প্রতিবেদনের অভাবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার প্রকৃত ও সঠিক পরিমাণ নিরূপণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার: অর্থমন্ত্রী
দেশের সর্বস্তরের মানুষকে সরকার অর্থনীতির সুফল দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অর্থনীতির কূটনীতি’ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলে বিশেষ সুবিধা নেয়া অলিগার্কদের ধ্বংস করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রে রেখে জাতীয় উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

দক্ষ প্রবাসী কর্মীদের জন্য গড়ে উঠবে ‘স্মার্ট স্কিল ব্যাংক’
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, প্রবাসী কর্মীদের সুরক্ষা জোরদার এবং শ্রমবাজার বহুমুখীকরণের লক্ষ্যে একাধিক নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ‘প্রবাসী কার্ড’ চালু, দক্ষ কর্মীদের জন্য ‘স্মার্ট স্কিল ব্যাংক’ গঠন, নতুন শ্রমবাজার সম্প্রসারণ এবং বিদেশে বিপদগ্রস্ত কর্মীদের সহায়তায় দূতাবাসভিত্তিক ‘বাংলাদেশ সাপোর্ট সেন্টার’ প্রতিষ্ঠা।

ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে প্রাথমিক বরাদ্দ ৩০০ কোটি টাকা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রিয়েটিভ অর্থনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা
আগামী ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবম দিনে খেলাপি ঋণের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮ শত ৩১ কোটি ৮৮ লাখ টাকা।