
শেখ হাসিনাকে ঘিরে দিল্লিতে প্রশ্ন; অনুপ্রবেশ ইস্যুতে পাল্টাপাল্টি হুঁশিয়ারি
দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন ছুড়লেন তৃণমূল কংগ্রেসের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের কারখানা নয়, বরং মানবিক মানুষের ঠিকানা বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) নির্বাচনি ইশতেহার প্রকাশের সময় ভারতবর্ষ থেকে ফের অনুপ্রবেশকারীদের বের করে দেয়ার হুঁশিয়ারি দেন অমিত শাহ।

অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করাটাই আমাদের দলের এজেন্ডা: অমিত শাহ
সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার স্পষ্ট বার্তা ‘আমাদের দলের এজেন্ডাই হল একেকজন অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে তাদের দেশের বাইরে বের করে দেওয়া।’

দু’বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি মুক্ত’ করবো: অমিত শাহ
আগামী দুই বছরের মধ্যে দিল্লি থেকে সব অবৈধ বাংলাদেশিকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে, রাজধানী নয়াদিল্লীকে রোহিঙ্গা মুক্ত করার ঘোষণাও দেন তিনি। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে এক জনসভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মোদির হ্যাটট্রিক জয় থামাতে মরিয়া কংগ্রেস
ভারতে সাত দফার মাত্র ২ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে টানা তৃতীয় মেয়াদে জয়ের আশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ২০টির বেশি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে আটকানোর চেষ্টায় কংগ্রেসের রাহুল গান্ধী। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির নির্বাচনে পেশাদার রাজনীতিবিদদের পাশাপাশি অভিনেতা, ধনকুবের ও ক্রীড়াবিদের মাঝেও লড়াই চলছে।