গাজায় অনিশ্চয়তা ও বোমা আতঙ্কের মাঝেই অনলাইনে পরীক্ষার উদ্যোগ
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে স্কুল-বাড়িঘর। মাথা গোজার ঠাঁই বলতে আশ্রয় শিবিরের ছোট্ট তাঁবু। যেখানেও ঘুমিয়ে গেলে পরদিন জেগে ওঠার নিশ্চয়তা নেই। সঙ্গে রয়েছে বোমা আতঙ্ক। এরমধ্যেও ভবিষ্যতের স্বপ্ন দেখা থেমে নেই অবরুদ্ধ উপত্যকার শিক্ষার্থীদের। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে বসেছে তারা। গাজার শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে এই পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে।