রাউন্ড অফ থার্টি টু নিশ্চিতে মাঠে নামবে ব্রাজিল, দলে ফিরেছে নেইমার

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত
0

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তারকা ফুটবলার নেইমার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে রাউন্ড অফ থার্টি টু নিশ্চিত করার লক্ষ্যে মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল ও ইউরোপের লড়াকু দল স্কটল্যান্ড। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মায়ামি গার্ডেন্স এ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে নক আউট পর্বে যাওয়ার দারুণ এক সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে দু’দলের চারবারের মোকাবেলায় তিনটিতে জয় পেয়েছে ব্রাজিল একটি তে স্কটল্যান্ড।

ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিল তারকা নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বুধবারের বিশ্বকাপ গ্রুপ ‘সি’ ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

আরও পড়ুন:

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের পেশাদার মানসিকতা ও কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেন ইতালিয়ান কোচ। আনচেলত্তির মতে, মাঠে না থাকলেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। স্কটল্যান্ডকে ‘ভালো ও গোছানো দল’ হিসেবে উল্লেখ করে আনচেলত্তি বলেন প্রতিপক্ষ নয়, নিজেদের খেলাতেই মনোযোগ দিতে চায় ব্রাজিল।

এদিকে তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন আনচেলত্তি। একইসঙ্গে নেইমার ও এন্ড্রিক সমর্থকদের কাছ থেকে বড় সমর্থন পাবেন বলেও আশা তার।

গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিল, স্কটল্যান্ডের বিপক্ষে জয় কিংবা ড্র করলেই গ্রুপ সেরা হওয়ার পথে এগিয়ে যাবে। আর সেই ম্যাচে সব নজর থাকবে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের দিকে। বিশ্বকাপ মঞ্চে এখন নেইমারের ফেরার অপেক্ষায় ব্রাজিল সমর্থকরা।

এসএস