বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ফুটবল দল
যুক্তরাষ্ট্র ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে কানাডার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছেছে আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রুপ 'সি' তে স্কটল্যান্ডের বিরুদ্ধে সাইবারির একমাত্র গোলে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে মরক্কো।

শুক্রবার রাতে ওয়াশিংটনের শিয়াটল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই টানটান উত্তেজনার আভাস দেয় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে জেতা দুই দলের আক্রমণ, পাল্টা-আক্রমণের লড়াইয়ে ম্যাচের মাত্র ১১ মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের ৪৩ মিনিটে ফের একবার অস্ট্রেলিয়ার জালে বল জড়ায় স্বাগতিকরা। এলেক্স ফ্রিম্যানের গোলে নিশ্চিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাউন্ডে পৌঁছানো।

গ্রুপ 'সি' তে ব্রাজিলের বিপক্ষে ড্র এর পর স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে মরক্কো। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় স্কটিশদের জালে বল জড়ান ব্রাজিলের বিপক্ষে গোল করা ইসমায়েল সাইবারি। এরপরে পুরো ম্যাচে আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মরক্কো।

ইএ