কেপ ভার্দের ‘রক্ষণ বিরত্বে’ অসহায় স্পেন

ফিফা বিশ্বকাপ

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারালো স্পেন। ম্যাচের শুরু থেকে গোল পেতে মরিয়া স্পেনের ষ্ট্রাইকারদের ব্যর্থতা আর ব্লু শার্ক ডিফেন্ডারদের দৃঢ়তায় ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য অবস্থায়।

কাগজে কলমে শক্তির ব্যবধান আকাশ-পাতাল। একপাশে তিনবারের ইউরো আর একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, অন্যপাশে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা কেপ ভার্দে। ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিজেদের দখলে নিয়ে চিরচেনা আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। কিন্তু প্রথমার্ধেই স্পষ্ট হয়ে যায়, আটলান্টায় সহজ কোনো ম্যাচ হতে যাচ্ছে না।

ম্যাচের আসল গল্পটা অবশ্য স্পেনের স্ট্রাইকারদের ব্যর্থতা আর লক্ষ্যহীন ফিনিশিংয়ের। দানি ওলমো, ফেররান তরেস কিংবা মিকেল ওইয়ারসাবাল-স্প্যানিশ আক্রমণভাগের প্রত্যেকেই যেন গোলপোস্টের সামনে খেই হারিয়েছে বারবার। ৭৪ শতাংশ বল পজিশন নিয়েও গোল মুখে সট নিয়েছে মাত্র ৭টি।

ম্যাচের ৭০ মিনিটে ডেডলক ভাঙতে মাঠে নামানো হয় লামিনে ইয়ামাল ও মিকেল মেরিনোকে। ইয়ামাল মাঠে নেমে ডানপ্রান্তে কিছুটা গতি বাড়ালেও কেপ ভার্দের জমাট ডিফেন্স ভাঙার জন্য তা যথেষ্ট ছিলো না।

আরও পড়ুন:

তবে স্পেনের ব্যর্থতার চেয়েও কেপ ভার্দের রূপকথার মতো বীরত্বের চোখে পড়েছে সবার। ব্লু শার্কদের রক্ষণের প্রশংসা ফুটবল বিশ্ব মনে রাখবে বহু বছর। ডিফেন্ডার লোগান কস্টা যেন একাই দাঁড়িয়েছিলেন চীনের প্রাচীর হয়ে।

আর পোস্টের নিচে ৪০ বছর বয়সী ‘বুড়ো’ হাড়ের ভেলকি দেখালেন গোলরক্ষক ভোজিনহা। স্পেনের অন্তত ৪টি নিশ্চিত গোল একাই রুখে দিয়ে কেপ ভার্দের এই ডিফেন্সিভ মাস্টারক্লাসকে পূর্ণতা দিলেন তিনি। ৪-৫-১ ফরমেশনের নিশ্ছিদ্র ব্লকে স্পেনের তিকিতাকা ফুটবলকে আজ অকেজো করে দেয় আফ্রিকার এই লড়াকু দলটি।

ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্রই স্প্যানিশ ডাগআউটে নেমে আসে স্তব্ধতা, আর প্রথম ম্যাচেই ১ পয়েন্ট পাওয়ার আনন্দে মেতে ওঠে কেপ ভার্দের পুরো দল।

ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে যেকোনো পরাশক্তিকে আটকে দেয়া যায়, আজ তারই প্রমাণ দিলো কেপ ভার্দে। স্পেনের লক্ষ্যহীন স্ট্রাইকিং আর কেপ ভার্দের ইস্পাত কঠিন ডিফেন্সের এ ম্যাচটি হয়তো বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা একটি ড্র হিসেবে লেখা থাকবে।

এসএইচ