কাল থেকে শুরু আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ক্যাম্প

আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ
আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ | ছবি: রয়টার্স
0

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আনুষ্ঠানিক বিশ্বকাপ ক্যাম্প শুরু করছে আর্জেন্টিনা। আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ডিফেনন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশনের এ ক্যাম্প। এই শহরেই এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ক্যাম্প থেকে স্টেডিয়াম— কী কী সুবিধা পেতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা তাই যেন এখন সবার জানার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

বিশ্বচ্যাম্পিয়নদের আগমনের অপেক্ষায় এখন মুখর কানসাস সিটি। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার আকাশি-সাদার জোয়ার বইতে শুরু করেছে পুরো শহরে। লিওনেল মেসির দেশ এবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে।

আগামী ১ জুন থেকে আলবিসেলেস্তারা তাদের আনুষ্ঠানিক বিশ্বকাপ ক্যাম্প শুরু করবে কানসাস শহরে। পুরো টুর্নামেন্টে দলটির বেসক্যাম্প হবে স্পোর্টিং কেসির ট্রেনিং সেন্টার। আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এই কমপ্লেক্সে রয়েছে একাধিক পূর্ণাঙ্গ ফুটবল মাঠ, পারফরম্যান্স ল্যাব, জিমনেশিয়াম, ফিজিও ও পুনর্বাসন সুবিধা এবং কোচিং প্যাভিলিয়ন।

আরও পড়ুন:

বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে সফল হতে শুধু মাঠের পারফরম্যান্স নয়, প্রয়োজন সঠিক পরিবেশও। সেই দিক থেকে বড় সুবিধাই পাচ্ছে আর্জেন্টিনা। একই স্থানে অনুশীলন, বিশ্রাম, ম্যাচ বিশ্লেষণ ও পুনরুদ্ধারের সুযোগ থাকায় খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তি কমবে। অত্যাধুনিক জিম, ফিজিও রুম এবং ভিডিও অ্যানালাইসিস সুবিধা দলকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেবে।

কানসাস সিটি থেকেই শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে প্রায় ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতার অ্যারোহেড স্টেডিয়ামে সেজে উঠবে বর্তমান চ্যাম্পিয়নদের রঙে। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে খেলতে টেক্সাসের ডালাসে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। এই মাঠেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ।

তবে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেও মাঠে নামবে আর্জেন্টিনা। জুনের প্রথম সপ্তাহে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে তাদের। সেই ম্যাচগুলো শেষ করে আবার কানসাস সিটিতেই ফিরবে দল। যেখানে হবে চূড়ান্ত পরিকল্পনা আর বিশ্বকাপ প্রস্তুতির শেষ অধ্যায়।

এসএইচ