ভিনিসিয়াস স্পষ্ট জানিয়েছেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। আর এর মূল কারণ হচ্ছেন লিওনেল মেসি।
ভিনির মতে, ৩৮ বছর বয়সেও মেসি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। মাঠে তিনি কখন কী করবেন, তা কোনো ডিফেন্ডারই আগে থেকে অনুমান করতে পারে না। মেসির এই ‘আনপ্রেডিক্টেবল’ খেলাই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেয় বলেও মন্তব্য করেন ভিনি।
আরও পড়ুন:
এদিকে বৃহস্পতিবার (২৮ মে) রাতে মেসিকে অধিনায়ক করে ২৬ সদস্যের চুড়ান্ত স্কোয়ার্ড ঘোষনা করেছে দলটির হেড কোচ লিওনেল স্ক্যালোনি। তরুণ আর অভিজ্ঞদের নিয়ে দারুন এক ভারসাম্যপূর্ন দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।





