আমেরিকার স্বপ্ন ভেঙে ইউএস ওপেনের শিরোপা জিতলেন আলেক্সান্দার

আলেক্সান্দার জেভেরেভ
আলেক্সান্দার জেভেরেভ | ছবি: সংগৃহীত
0

বেন শেল্টনের হাত ধরে দীর্ঘ গ্র্যান্ড স্লাম খরা কাটানোর স্বপ্ন দেখেছিল আমেরিকা। তবে সেই স্বপ্ন ভেঙে দিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন আলেক্সান্দার জেভেরেভ।

ফাইনালে স্বাগতিক শেল্টনকে ৬-৩, ৭-৬, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন জার্মান তারকা। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের পর নিউইয়র্কেও চ্যাম্পিয়ন হলেন তিনি। উন্মুক্ত যুগে একই বছরে প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জেতা মাত্র চতুর্থ পুরুষ খেলোয়াড় এখন জেভেরেভ।

এর আগে এই কীর্তি ছিল জিমি কনর্স, গুইলেরমো ভিলাস ও ইয়ানিক সিনারের। অন্যদিকে, ২০০৩ সালে অ্যান্ডি রডিকের পর প্রথম আমেরিকান পুরুষ হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের হাতছোঁয়া দূরত্বে গিয়েও হতাশ হতে হলো শেল্টনকে।

ইএ