১২ ডিসেম্বর শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে আগামী বিগব্যাশ। আসরটির জন্য এরই মধ্যে অ্যাডেলেইড স্ট্রাইকার্সসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, এখন পর্যন্ত ছাড়পত্রের জন্য আনুষ্ঠানিক কোনো চিঠি আমরা পাইনি। পেলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবো। তবে তার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ একই সময়ে বাংলাদেশ দলের বেশকিছু সিরিজও আছে।
সদ্য ইনজুরি থেকে ফেরা নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ দল।




 found inside the Brazilian woman-320x167.webp)
