পিএফএ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ব্রুনো ফার্নান্দেস

ব্রুনো ফার্নান্দেস
ব্রুনো ফার্নান্দেস | ছবি: সংগৃহীত
0

নতুন মৌসুমের শুরুতেই আরেকটি বড় স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। সতীর্থদের ভোটে পিএফএ বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগিজ এই তারকা।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ২১টি অ্যাসিস্টের পাশাপাশি ৯ গোল করেছিলেন ফার্নান্দেস। তার নেতৃত্বে মাইকেল ক্যারিকের অধীনে ঘুরে দাঁড়িয়ে লিগে তৃতীয় হয় ইউনাইটেড এবং নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। এ নিয়ে দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরার পুরস্কার জিতলেন ফার্নান্দেস।

এর আগে ২০০৭ ও ২০০৮ সালে টানা দুবার এই পুরস্কার জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউনাইটেডের ১২তম পিএফএ বর্ষসেরা ফুটবলারও হলেন ফের্নান্দেস। গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তাঁর হাতে উঠল আরেকটি মর্যাদার পুরস্কার।

ইএ