লম্বা চুল কেটে নতুন লুকে হালান্ড

হালান্ডের নতুন লুক
হালান্ডের নতুন লুক | ছবি: সংগৃহীত
0

লম্বা স্বর্ণালি চুলের চিরচেনা ‘ভাইকিং’ লুক বদলে নতুন সাজে হাজির হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে চুল ছোট করে একেবারে ভিন্ন চেহারায় দেখা গেছে নরওয়ের এ তারকাকে।

আজ (রোববার, ২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুকের ভিডিও প্রকাশ করেন হালান্ড। দীর্ঘদিনের পরিচিত চুল কেটে তিনি বেছে নিয়েছেন খুবই ছোট ‘বাজ কাট’ ধরনের স্টাইল।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চুলের স্টাইল বদলালেও লম্বা চুলই ছিল হালান্ডের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। কখনো পনিটেল, কখনো খোলা চুলে মাঠে দেখা গেছে তাকে। এবার সেই পরিচিত চেহারা পুরোপুরি বদলে ফেললেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ নতুন স্টাইলের প্রশংসা করছেন, আবার অনেক ভক্ত তার পুরোনো লম্বা চুলকে বেশি পছন্দ করার কথা জানিয়েছেন।

বিশ্বকাপের সময় হালান্ড জানিয়েছিলেন, সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ তাকে চুল না কাটার পরামর্শ দিয়েছিলেন। তবে এবার সেই পরামর্শ উপেক্ষা করেই নতুন সাজে মৌসুম শুরু করছেন তিনি।

গত সপ্তাহের কমিউনিটি শিল্ডে অবশ্য পনিটেল স্টাইলেই মাঠে নেমেছিলেন হালান্ড। নতুন চুলে আজই ম্যানচেস্টার সিটির হয়ে নতুন মৌসুমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে তাকে দেখা যাওয়ার কথা।

এএইচ