নতুন মৌসুমে নতুন উদ্যমে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের মহারণ। সবার আগে ক্লাব ফুটবলের লড়াই শুরু হচ্ছে লা লিগায়। বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলাভেস ও গেতাফে। একই রাতে রয়েছে আরেক ম্যাচ। যেখানে সেভিয়ার প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।
এবারের লা লিগায় প্রথম ম্যাচ ডে-তে রয়েছে বেশ কিছু ব্যতিক্রম। সাধারণত একটি ম্যাচ ডে-তে লিগের সকল দল খেলে থাকে। তবে স্পেনের ঘরোয়া লিগে এবারের মৌসুমে দ্বিতীয় ম্যাচ ডে শুরুর আগে খেলবে ১২ দল। বিশ্বকাপের শেষদিকে খেলা ফুটবলারদের বিশ্রাম নিশ্চিত করতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপাজয়ী স্পেনের সবচেয়ে বেশি ফুটবলার এই দলের হয়ে খেলেছেন। টানা দুই মৌসুম লা লিগা চ্যাম্পিয়নদের লক্ষ্য হ্যাটট্রিক। যেখানে কোচ হান্সি ফ্লিকের সবচেয়ে বড় ভরসা লামিনে ইয়ামাল। আগামী ২৪ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করবে কাতালান ক্লাবটি।
বার্সেলোনার রাজত্ব থামাতে বড় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের ডাগআউটে সবচেয়ে বড় চমক হোসে মরিনহোর ফেরা। এছাড়া দলবদলের বাজারে দারুণ কিছু ফুটবলার কিনে শক্তিশালী স্কোয়াড গড়েছে তারা। গত মৌসুমে কোনো ট্রফি না জেতার দুঃখ ভুলতে চাইবে রিয়াল। দলটির প্রথম লিগ ম্যাচ ২৩ আগস্ট, এস্পানিওলের বিপক্ষে।
বার্সা-রিয়ালের সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদ এবার শিরোপার দৌড়ে ফিরতে চাইবে। এছাড়া দীর্ঘদিন পর লা লিগায় ফিরেছে রেসিং সান্তান্দার, দেপোর্তিভো ও মালাগার মতো ঐতিহ্যবাহী ক্লাব। সবমিলিয়ে নতুন মৌসুমের নতুন গল্পের সূচনা হচ্ছে আজ রাতেই।





; Prince Abdul Malik and Pengiran Raabatul Adawiyyah (right)-320x167.webp)