ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা-স্পেন: ট্রফির সঙ্গে থাকছে বড় অঙ্কের প্রাইজমানি

ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা-স্পেন
ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা-স্পেন | ছবি : সংগৃহীত
0

দেখতে দেখতে শেষের পথে ফিফা বিশ্বকাপের এবারের আসর। আগামী ১৯ জুলাই দিবাগত রাতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। যে দল জিতবে, বিশ্বকাপ ট্রফির সঙ্গে তারা পাবে বড় অঙ্কের প্রাইজমানিও।

গত ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করে ফিফা। যা কাতারে অনুষ্ঠিত আগের আসরের তুলনায় ৫০ শতাংশ বেশি। স্বাভাবিকভাবেই প্রতিটি দলের ক্ষেত্রে প্রাইজমানিও বেড়েছে অনেক। যেমন ফাইনালের বিজয়ী দল পাবে ৫০ মিলিয়ন ডলার। রানার্স-আপ পাবে ৩৩ মিলিয়ন ডলার।

বিশ্বকাপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার। কোয়ার্টার-ফাইনালে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রত্যেকে ১৯ মিলিয়ন ডলার করে পাবে। রাউন্ড অব সিক্সটিনে বিদায় নেয়া আটটি দল ১৫ মিলিয়ন ডলার করে পাবে। অন্যদিকে রাউন্ড অব থার্টি টু থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১১ মিলিয়ন ডলার।

আরও পড়ুন:

এই বিশ্বকাপে অংশ নেয়া সব দলই অন্তত সাড়ে দশ মিলিয়ন ডলার করে পাবে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে ৯ মিলিয়ন ডলার, সঙ্গে প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত হিসেবে দেয়া হবে দেড় মিলিয়ন ডলার।

বিশ্বকাপের এই প্রাইজমানি খেলোয়াড়দের নয়, বরং দেশগুলোর ফুটবল ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের কাছে দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলো খেলোয়াড় ও কোচদের মধ্যে কত অর্থ বিতরণ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়।

ফিফার ধারণা, ৪৮ দলের এই বিশ্বকাপ থেকে তাদের ১০ বিলিয়ন ডলারেরও বেশি আয় হবে। সে হিসেবে সংস্থাটির মোট আয়ের প্রায় সাড়ে ছয় শতাংশই বিতরণ করা হবে প্রাইজমানি হিসেবে।

এফএস