হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের গোল উৎসব, হারলো ক্রোয়েশিয়া

ইংল্যান্ড ফুটবল দলের একাংশ
ইংল্যান্ড ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে গ্রুপ এলে হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি-কেইন। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। মাত্র ১২ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। ননি মাদুয়েকের আদায় করা পেনাল্টি থেকে প্রথম দফায় সফল না হলেও, গোলরক্ষক লাইন থেকে এগিয়ে আসায় রি-টেকের সিদ্ধান্ত নেন রেফারি। দ্বিতীয় সুযোগে কোনো ভুল করেননি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। দলকে এনে দেন ১-০ গোলের লিড

তবে ইউরোপীয় ফুটবলের অন্যতম লড়াকু দল ক্রোয়েশিয়া দমে যায়নি। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে এক চোখধাঁধানো কার্লিং শটে বল জালে জড়ান ক্রোয়াট মিডফিল্ডার মার্টিন বাতুরিনা। ম্যাচে ফেরে ১-১ সমতা।

৪২ মিনিটে ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেইন। এ গোলের মাধ্যমে তিনি কিংবদন্তি গ্যারি লিনেকারের বিশ্বকাপে ১০ গোলের রেকর্ড স্পর্শ করেন। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইভান পেরিসিচের অ্যাসিস্ট থেকে আবার ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান পেতার মুসা। ২-২ স্কোরে শেষ হয় প্রথমার্ধ

বিরতির পর যেন অন্য এক ইংল্যান্ডকে দেখা গেল। ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করেন জুড বেলিংহাম। ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় থ্রি-লায়ন্সরা। ক্রোয়াট গোলরক্ষক বেশ কয়েকটি দুর্দান্ত সেভ না করলে গোলের ব্যবধান আরও বাড়তে পারতো।

ম্যাচের ডেডলক ভাঙতে সাউথগেট মাঠে নামান মার্কাস রাশফোর্ড ও বুকায়ো সাকাকে। কোচের সেই আস্থার প্রতিদান দিয়ে ৮৫ মিনিটে বুকায়ো সাকার বাড়ানো পাস থেকে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন রাশফোর্ড। ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এল’-এ পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শুভ সূচনা করলো ইংল্যান্ড। আর জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। একই সঙ্গে শুটআউট বাদে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৫টি পেনাল্টি গোলের নতুন রেকর্ডও এখন তার দখলে।

টানা তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই জয় তুলে নিয়ে নিজেদের শক্তির জানান দিল ইংল্যান্ড। অন্যদিকে হেরে গেলেও ক্রোয়াটদের লড়াকু ফুটবল ইঙ্গিত দিচ্ছে এ গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াইটা মোটেও সহজ হবে না।

জেআর