সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া একে অপরের চেনা প্রতিপক্ষ। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সে লড়াইয়ে অবশ্য শেষ হাসি ছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার। এবারে ইংল্যান্ডের সামনে সেই শোধ নেয়ার মিশন।
দুই দলেই আছে তারুণ্যের আধিক্য। র্যাঙ্কিংয়েও দুই দলের অবস্থান কাছাকাছি। চারে আছে ইংল্যান্ড আর ১১ নম্বর স্থান দখল করেছে ক্রোয়েটরা।
ম্যাচের আগে দুই দলই পাচ্ছে পূর্ণ শক্তির স্কোয়াড। দুই দলের মুখোমুখি সবশেষ ৫ দেখায় ৩ জয় নিয়ে এগিয়ে আছে ইংলিশরা।





