গেলো শনিবার (২৯ মে) ফাইনালে আর্সেনালের কাছে টাইব্রেকারে হেরে যায় পিএসজির কাছে। শেষ পেনাল্টিটি নিতে এসে গ্যাব্রিয়েলের শট বারের উপর দিয়ে গেলে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় গানার্সদের।
তবে সমর্থকদের প্রতিক্রিয়া ছিলো একেবারেই ভিন্ন। দোষারোপ নয়, বরং নিজেদের প্রিয় ডিফেন্ডারকে ভালোবাসা আর সমর্থনেই ভরিয়ে দিয়েছেন তারা।
আরও পড়ুন:
ম্যাচের পরপরই গ্যাব্রিয়েলের নাম লেখা জার্সির বিক্রি বেড়ে যায় প্রায় ৩৫০ শতাংশ। সপ্তাহান্তে আর্সেনালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সিতেও পরিণত হয় এটি।
এমনকি অন্য যেকোনো খেলোয়াড়ের জার্সির তুলনায় বিক্রি ছিলো দ্বিগুণ। পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় গ্যাব্রিয়েল বলেন, ‘এই হার কষ্টের হলেও পুরো মৌসুমের অর্জন নিয়ে তিনি গর্বিত।’




