বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশন আর্জেন্টিনার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সেই মহাযজ্ঞের প্রস্তুতি চলছে জোরেশোরে। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে সব প্রস্তুতি সেরে রাখছে আলবিসেলেস্তারা। বিশ্বজয়ের নায়কদের আকাশপথের সারথি হিসেবে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে বিশেষ এক বিমান। পুরো উড়োজাহাজটিকেই রাঙানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি নীল আর সাদা জার্সির আদলে। যা দুর থেকে জানান দিচ্ছে বিশ্বসেরাদের রাজকীয় বাহন।
আরও পড়ুন
বিমানের গায়ে কোনো ফুটবলারের ছবি না রাখা হলেও, আভিজাত্যের প্রতীক হয়ে লেজের দিকে শোভা পাচ্ছে তাদের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির জার্সি নাম্বার। অধিনায়কের আর্মব্যান্ড এবং তিনটি তারকা দিয়ে মোড়ানো। এ বিমানটির মূল ভাবনা হলো, চতুর্থ তারকা জয়ের লক্ষ্যে-এ অ্যারেলিনিয়াস আর্জেন্টিনা কর্তৃক জাতীয় দলের সঙ্গী হওয়া।
বিশ্ব চ্যাম্পিয়নদের ভ্রমণ আরও সহজ ও সুন্দর করতে বিমানের ভেতরে রাখা হয়েছে সর্বোচ্চ আরামদায়ক আসন ও আধুনিক সব সুযোগ সুবিধা।
আপাতত সব প্রস্তুতি সম্পন্ন করে হ্যাঙ্গারে দিন গুনছে এ আকাশযান। অপেক্ষা এখন কেবল বিশ্ব চ্যাম্পিয়নদের পা রাখার, যার পরই কোটি ভক্তের স্বপ্ন নিয়ে ডানা মেলবে এ বিশেষ বিমান।





