এফএ কাপ ফাইনাল: রাতে মুখোমুখি হবে চেলসি-ম্যানসিটি

চেলসি ও ম্যানসিটির লোগো
চেলসি ও ম্যানসিটির লোগো | ছবি: সংগৃহীত
0

রাতে এফএ কাপ ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হবে চেলসি । লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ফাইনালের আগে কোন অনুশীলন ছাড়াই মাঠে নামতে যাচ্ছে পেপ গার্দিওলার দল । অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচের পর ৭ দিনের বিশ্রাম পেয়ে পুর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ৮ বারের চ্যাম্পিয়ন চেলসি।

প্রায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলা এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত ৭ বার শিরোপা জিতেছে সিটিজেনরা বিপরীতে ৮ বার চ্যাম্পিয়ন হয় চেলসি। সবশেষ ২০১৮ তে এফএ কাপ জিতেছিল চেলসি আর ম্যানসিটি অবশ্য ২০২৩ এ শেষ বার এফএ কাপের দেখা পায়। ফাইনালের আগে ইনজুরির সমস্যা আছে দুই দলেই, সিটির মধ্যমাঠের প্রাণশক্তি রদ্রি থাকবেন মাঠের বাইরে আর চেলসির ফরোয়ার্ড। আলেহান্দ্রো গার্নাচোকে পাচ্ছে না চেলসি আগে থেকেই লিগামেন্টের সমস্যায় ভুগছেন এস্তেভাও।

আরও পড়ুন:

সম্প্রতি ম্যাচ পারফরমেন্সে এগিয়ে থাকবেন সিটিজেনরা। শেষ পাঁচ ম্যাচের ৪টাতে জয়ের আর একটাতে ড্র বিপরীতে শেষ পাঁচ ম্যাচে চেলসির জয় মাত্র একটিতে তিন পরাজয়ের সাথে ড্র করেছে একটিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে এখনো টিকে আছে ম্যানসিটি আর্সেনালের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা। এই মৌসুমে লিগ কাপের ফাইনালে ২-০ গোলে আর্সেনালকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছে সিটি, আজকের ফাইনাল জিতলে ট্রেবল জেতার সুযোগ থাকছে পেপ গার্দিওলার সামনে।

ইএ