প্রথম লেগে আর্সেনাল-অ্যাতলেটিকো ড্রয়ে জমে উঠল সেমিফাইনাল

চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনাল-অ্যাতলেটিকোর ম্যাচ
আর্সেনাল-অ্যাতলেটিকোর ম্যাচ | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে জমে উঠল লড়াই। মাদ্রিদের মেত্রোপলিতানোয় ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল।

প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর ঘুরে দাঁড়ায় অ্যাতলেটিকো। হুলিয়ান আলভারেসের পেনাল্টিতে ম্যাচে সমতা ফেরে তারা।

এরপর একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। গ্রিজমানের দারুণ শট লাগে ক্রসবারে। সহজ সুযোগও নষ্ট করেন লুকমান।

আরও পড়ুন:

শেষ দিকে আর্সেনাল আরেকটি পেনাল্টি পেতে পারত, তবে ভিএআরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। সব মিলিয়ে সুযোগ বেশি তৈরি করেও জয় পায়নি অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে ১-১ সমতা নিয়েই লন্ডনের ফিরতি লেগের অপেক্ষায় দুই দল।

এফএস