লা লিগার শেষ ম্যাচে ঘরের মাঠ বার্নাব্যুতে আলাভেসকে ২-১ গোলে হারায় লস ব্লাঙ্কোস। এর আগে, গত সপ্তাহে বায়ার্নের ঘরের মাঠে গিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হেরে আসর থেকে বিদায় নেয় সর্বোচ্চবারের চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
অন্যদিকে লা লিগার শিরোপা থেকেও অনেক দূরে রিয়াল। ৩২ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে তারা।
এই ম্যাচটি তাই রিয়ালের জন্য হবে পয়েন্ট ব্যবধান কমানোর। কোনোভাবে পয়েন্ট হাতছাড়া হলে লা লিগার শিরোপা জয়ের আশা কঠিন হবে ভিনিসিয়াস-এমবাপ্পেদের জন্য।





