ঘরের মাঠে বিধ্বস্ত বার্সা; ২০ বছরে প্রথমবার ক্যাম্প ন্যুতে আতলেটিকোর জয়োল্লাস

আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা
আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। এ জয়ে বার্সেলোনার মাঠে ২০ বছর ধরে জিততে না পারার আক্ষেপ ঘোচাল আতলেটিকো। এর আগে, সবশেষ ২০০৬ সালে বার্সেলোনাকে তাদের মাঠে হারিয়েছিলো মাদ্রিদের ক্লাবটি। আর আতলেটিকোর দায়িত্ব নেয়ার পর ১৯তম ম্যাচে এসে বার্সেলোনার মাঠে জয়ের স্বাদ পেলেন সিমেওনে।

হোম ভেন্যুতে শুরু থেকেই দাপুটে শুরু করে বার্সেলোনা। একেরপর এক আক্রমণ করে কোণঠাসা করে রাখেন দিয়েগো সিমিওনের আতলেটিকোকে। তবে ম্যাচের ৪৪ মিনিটে দৃশ্যপট বদলে যায় বার্সার ডিফেন্ডার পাউ কুবার্সি লাল কার্ড দেখলে।

ফাউল থেকে পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আতলেটিকো। বিরতি থেকে ফিরে ১০ জন নিয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি বার্সা।

আরও পড়ুন:

উল্টো ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আতলেটিকোর আলেক্সান্ডার সরলথ। এ গোলের পর ম্যাচ থেকেই ছিটকে যায় হ্যানসি ফ্লিকের শিষ্যরা।

দিনের অপর ম্যাচে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। গোল করেছেন দিজায়ের দুয়ে ও খাবিচা খাবারৎসখেইয়া।

জেআর