হারের সংখ্যা ‘তিনে তিন’; আসর থেকে বাংলাদেশের বিদায়

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতেই হেরে আসরটি থেকে বিদায় নিতে হলো পিটার বাটলারের শিষ্যদের।

এ ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে উভয় দল। গোলের সম্ভাবনা জাগিয়েও প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই।

বিরতি থেকে ফিরেও লড়াইটা চলে সমানে সমান। তবে ম্যাচের ৪৯ মিনিটে গোল হজম করে বসে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

এরপর সমতায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন বাংলাদেশের নারীরা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফঈদা-মিলি আক্তারদের।

ম্যাচটিতে জয় পেলে শেষ আটে যাওয়ার সুযোগ ছিলো বাংলাদেশের। এমনকি ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে পা রাখার সম্ভাবনা ছিলো।

এসএইচ