বিসিবির প্রথম ট্রান্সপোর্ট পার্টনার ‘গাড়িবুক’

চুক্তি স্বাক্ষর শেষে বিসিবি কর্মকর্তা ও গাড়িবুকের প্রতিনিধিরা
চুক্তি স্বাক্ষর শেষে বিসিবি কর্মকর্তা ও গাড়িবুকের প্রতিনিধিরা | ছবি: বিসিবি
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার বা পরিবহন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান ‘গাড়িবুক’। স্পন্সরশিপের নতুন এই ক্যাটাগরিতে বিসিবির সঙ্গী হলো প্রতিষ্ঠানটি।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি ও গাড়িবুকের মধ্যকার এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তির বিনিময়ে বিসিবিকে ২৫ লাখ টাকা দিচ্ছে গাড়িবুক। এ চুক্তির অংশ হিসেবে সিরিজ চলাকালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের টিম বাসে শোভা পাবে গাড়িবুকের ব্র্যান্ডিং।

বিসিবি কর্তারা আশা প্রকাশ করছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর এই ক্যাটাগরিতে দীর্ঘ মেয়াদেও স্পন্সর পাবে ক্রিকেট বোর্ড।

এএম