সবশেষ মৌসুমে লিগে রানারআপ হওয়ার সুবাদে সুপারকাপের ফাইনালে মাঠে নামছে বুরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচ থাকায় বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামছে তারা। দুই দলের মধ্যে এটি ১৪০তম ম্যাচ। জার্মান ফুটবলে এরচেয়ে বেশি আর কোনো দলের খেলা হয়নি। এমনকি বায়ার্ন সবচেয়ে বেশি ম্যাচও হেরেছে ডর্টমুন্ডের কাছেই। যদিও সবশেষ ৮ ম্যাচেই জয় বায়ার্নের। এই ম্যাচেও তারকাবহুল বায়ার্নই নামবে ফেভারিট হিসেবে।
বাভারিয়ান কোচ কোম্পানি বিশ্বাস করেন, প্রতিপক্ষের মাঠ থেকে শিরোপা নিয়েই ফিরবে তার দল। দুই দলের মুখোমুখি ১০ সুপারকাপ ম্যাচের ফলাফলও কথা বলছে বায়ার্নের পক্ষে।





