শিরোপা জেতাতে ব্যর্থ হলে বরখাস্ত আর্তেতা— স্পেনের সংবাদ মাধ্যম

ম্যানেজার আর্তেতাক
ম্যানেজার আর্তেতাক | ছবি: সংগৃহীত
0

মিকেল আর্তেতাকে বরখাস্ত করা হবে যদি তিনি এই মৌসুমে আর্সেনালকে শিরোপা জেতাতে ব্যর্থ হন। স্পেনের একের অধিক সংবাদ মাধ্যম দিয়েছে এমন খবর।

আর্সেনালের হয়ে অর্ধযুগ পালন করতে যাচ্ছেন আর্তেতা। মৌসুমের শুরুতেও চারটি শিরোপার দৌঁড়ে ভালোভাবে এগিয়ে ছিলো গানার্স। তবে ঘরোয়া দুটি প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে তারা।

আরও পড়ুন:

এছাড়া ম্যানচেস্টার সিটির কাছে কারাবাও কাপের ফাইনালে হারার পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছেও হেরে বিদায় নেয়।

তবে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াইয়ে এখনও সবার ওপরে আর্সেনাল। কিন্তু শনিবারের ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হারার পর পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটির আশা বেড়ে যায়।

এফএস