ভিন্ন ম্যাচে জয় পেলো ম্যান ইউ, ড্র লিভারপুলের

অ্যাস্টন ভিলা ও ম্যান ইউ ম্যাচের একটি মুহূর্ত
অ্যাস্টন ভিলা ও ম্যান ইউ ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথে আরও এগিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাতের আরেক ম্যাচে লিভারপুল ড্র করেছে টটেনহামের বিপক্ষে।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাঝে ডেডলক ভাঙে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে গোল করেন ক্যাসেমিরো।

আরও পড়ুন:

৬৪ মিনিটে রস বার্কলের গোলে খেলায় আসে ১-১ সমতা। ৭১ মিনিটে ম্যাথিয়াস কুনহা আর ৮১ মিনিটে বেঞ্জামিন শেশকো গোল করে নিশ্চিত করেন রেড ডেভিলদের জয়।

অপর ম্যাচে টটেনহামের বিপক্ষে ডমিনিক সবোস্লাইয়ের গোলে লিড নিলেও ম্যাচ জেতা হয়নি লিভারপুলের। ম্যাচের যোগ করা সময়ে স্কোরলাইন ১-১ করেন রিচার্লিসন।

এফএস