সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে। গম বা আটা দিয়ে আদায় করলে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) হিসেবে ৫৯৫ টাকা, খেজুরে ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিসে ২ হাজার ৬৪০ টাকা এবং পনিরে ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারদরের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নির্ধারিত পণ্য বা এর সমমূল্য অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। তবে বিভিন্ন অঞ্চলে বাজারদরের তারতম্য থাকায় স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে সভায় জানানো হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





