Recent event

বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান অগ্রাধিকার পাবে: তারেক রহমান

নির্বাচনি জনসভায় তারেক রহমান
নির্বাচনি জনসভায় তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে লক্ষ কোটি শিক্ষিত নারীসহ প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করবে বিএনপি। একই সঙ্গে বেকারত্ব নিরসনে তরুণদের জন্য ভোকেশনাল, আইটি ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।

আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনের বনানীতে নির্বাচনি প্রচারণায় এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের ক্ষুদ্র ঋণ সুবিধা দেয়া হবে। রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে বিএনপির।’

আরও পড়ুন:

আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি এগিয়ে যেতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেশের শাসনব্যবস্থা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। গত ১৬ বছরে ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনই বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘দেশ যেহেতু আমাদের, বাইরে থেকে কেউ এসে দেশ গড়ে দেবে না—বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে আমাদেরই।’

এনএইচ