গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। এসময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের নির্বাচনি লিফলেট বিতরণ করেন।
গণসংযোগের সময় জাইমা রহমান গুলশান এলাকার বিভিন্ন জায়গায় বাবার জন্য ধানের শীষে ভোট চান এবং নির্বাচনি লিফলেট বিতরণ করেন।
এসময় ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, ‘আমার বাবা তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করুন।’
আরও পড়ুন:
গণসংযোগে তিনি পরিবেশবান্ধব বীজ বিতরণ করেন। এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে বলে জানান তিনি। নির্বাচনি বর্জ্য কমানো এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জাইমা রহমান।
গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা খাতুনকেও দেখা যায়। পাশাপাশি নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা রহমান সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নামেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।





