বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না: সারজিস আলম

সারজিস আলম
সারজিস আলম | ছবি: এখন টিভি
0

‘ফিরে আসা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ (বুধবার, ২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের এক রেস্তোরাঁয় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা এতোই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে যে বাংলাদেশ সমাধিটাও হবে না। ফিরে আসা তো দূরের কথা। শেখ হাসিনার এটি কর্মফল, যে বাংলাদেশের মাটিতে তার কবরও জুটবে না।’

তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলায় সুষম বণ্টন নিশ্চিত করতে চাই। তিন জেলার জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

জেলা পরিষদগুলোর গঠন নিয়ে সমালোচনা করেন সারজিস আলম বলেন, ‘জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে। এই পরিষদগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই পরিষদগুলোকে শুধু দলের লোক দিয়ে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠন করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এমসুজা উদ্দিন সুজা, রাঙ্গামাটি জেলার যুগ্ম আহবায়ক জাকির হোসেন চৌধুরী, প্রিয় চাকমা, শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ও সংগঠক মো. শাহজাহান।

এফএস