‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের ইতিহাস নেই, আছে দালালির ইতিহাস’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ | ছবি: এখন টিভি
0

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের গেরিলা যুদ্ধে আস্তানা চিনিয়ে দিয়েছে, তাদের কোনো বীরত্ব-এর ইতিহাস নাই তাদের আছে দালালির ইতিহাস, স্বাধীনতার পরেও তারা সুবিধা নিয়েছে আর দালালি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের পর জামায়াতের নেতারা বললেন আওয়ামীলীগদের ক্ষমা করে দিবেন। তাহলে মুগ্ধ আবু সাইদের রক্তদান বৃথা কিনা জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

৭১ এর স্বাধীনতা বিরোধী জামায়াতের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বলেন, ‘একাত্তর গৌরবদীপ্ত বলেই আমাদের সন্তানরা ভয়ংকর রক্ত পিপাসু হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ‘সরকারের মেয়াদ ৬ মাস পার না হতেই জামায়াতের আসল চরিত্র বেরিয়ে এসেছে। তাদের নেতা কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে।’

জেআর