যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জাতীয়তাবাদী যুবদল
জাতীয়তাবাদী যুবদল | ছবি: সংগৃহীত
0

জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দলীয় প্যাডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৬ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। পরে মিনহাজুল ইসলাম ভূইয়াকে সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক করা হয়।

যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণার ২৩ মাস পর সংগঠনটির এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। যুবদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ ৩ বছর।

সংগঠনটির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে উল্লেখ্যযোগ্য সদস্যরা হলেন সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি কামাল আনোয়ার আহাম্মদ, সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি সাব্বির আহমেদ দিপু, সহ-সভাপতি আবদুল জব্বার খান প্রমুখ।

এনএইচ